Our Hooster একটি আইটি সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান। আমাদের সার্ভিস ব্যবহার করার পূর্বে নিচের শর্তাবলী ভালোভাবে পড়ে নিন। আমাদের সার্ভিস ব্যবহার করা মানেই আপনি এই সকল শর্ত মেনে নিচ্ছেন।
01 অ্যাকাউন্ট ও ভেরিফিকেশন
অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর জন্য প্রয়োজন হলে NID বা অন্যান্য ডকুমেন্ট জমা দিতে হতে পারে। প্রদত্ত সকল তথ্য গোপন রাখা হবে। তবে শর্ত ভঙ্গ করলে আইনগত প্রয়োজনে তথ্য ব্যবহার করা হতে পারে।
02 সার্ভিস ডেলিভারি সময়সীমা
- ডোমেইন, হোস্টিং, VPS, রিসেলার হোস্টিং সাধারণত ইনস্ট্যান্ট ডেলিভারি দেওয়া হয়।
- যান্ত্রিক সমস্যার ক্ষেত্রে ৫–৩০ মিনিট সময় লাগতে পারে।
- অন্যান্য কাস্টম সার্ভিসে ৫ মিনিট থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
03 ওয়েবসাইট ডেলিভারি ও কাস্টমার দায়ভার
ওয়েবসাইট ডেলিভারি নেওয়ার সময় কাস্টমার অবশ্যই সব কিছু বুঝে নিবেন। যদি বুঝে না নেন, তবে তার দায়ভার কাস্টমারকে বহন করতে হবে।
- ডেলিভারি পরবর্তী সময়ে কাস্টমার কোনো সেটিংস, কোড বা প্লাগইন পরিবর্তন/ডিলিট করার কারণে ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত হলে Our Hooster দায়ী থাকবে না।
- আমরা মূলত এককালীন ওয়েবসাইট ফী গ্রহণ করি, তাই ডেলিভারি পরবর্তী যেকোনো সমস্যা ঠিক করতে হলে অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হবে।
⚠️ অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য অজুহাত:
ডেলিভারি পরবর্তী সময়ে নিচের কথাগুলো গ্রহণযোগ্য হবে না:
- "আমি ওয়েবসাইটে কিছুই করি নাই, আমি অনেক দিন লগইন করি নাই।"
- "আমি কিছু চেঞ্জ করি নাই, আমি জানি না কেন নষ্ট হলো।"
- "আমি না বুঝে এই সেটিংসগুলো পরিবর্তন করেছি।"
এককথায়: ডেলিভারির সময় আপনাকে একটি সম্পূর্ণ (Complete) ওয়েবসাইট দেওয়া হয়েছিল, এর পরবর্তী রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার।
04 থিম ও লাইসেন্সিং নীতিমালা
- GPL লাইসেন্স: আমাদের সকল ওয়েবসাইট থিমে GPL লাইসেন্স ব্যবহার করা হয়। ফলে একই থিম বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার হতে পারে। কেউ দাবি করতে পারবেন না যে ডিজাইনটি শুধুমাত্র তার জন্যই।
- প্রিমিয়াম থিম: যদি কোনো কাস্টমার অতিরিক্ত পেমেন্ট করে নির্দিষ্ট প্রিমিয়াম থিম কিনে নেন, তবে সেই থিমটি শুধুমাত্র তার ওয়েবসাইটেই থাকবে।
05 পেমেন্ট ও বিলিং নীতিমালা
- পেমেন্ট করার পর ইনভয়েস আনপেইড দেখালে টিকেট করতে হবে (সমাধান সময়: ৬–৭২ ঘণ্টা)।
- ম্যানুয়াল পেমেন্ট ভেরিফিকেশন সময়: ৫ মিনিট – ১২ ঘণ্টা।
- ভুল ইনভয়েস নম্বর দিলে কোনো রিফান্ড হবে না।
- ওভারডিউ ইনভয়েসের জন্য লেট ফি প্রযোজ্য হবে এবং সার্ভিস সাসপেন্ড হতে পারে।
06 রিফান্ড নীতিমালা
| সার্ভিস টাইপ | রিফান্ড স্ট্যাটাস |
|---|---|
| Shared Hosting | ৭ দিনের মধ্যে রিফান্ড প্রযোজ্য |
| Domain / VPS / Dedicated | Non-refundable |
| Reseller Hosting | No Refund |
| Renewal / Downgrade | No Refund |
07 হোস্টিং ও VPS ব্যবহারের শর্তাবলী
নিষিদ্ধ কন্টেন্ট:
- Adult / Betting / Illegal সাইট নিষিদ্ধ।
- Spamming / Phishing নিষিদ্ধ।
- TOR / Proxy / Crypto Mining নিষিদ্ধ।
আপনার দায়িত্ব:
- Backup রাখা সম্পূর্ণ ইউজারের দায়িত্ব।
- High CPU usage করা যাবে না।
- VPS এর জন্য NID প্রদান বাধ্যতামূলক।
08 সাপোর্ট রেসপন্স টাইম
- L1/L2 Support: ৫ মিনিট – ১ ঘণ্টা
- Technical Support: ১ – ৬ ঘণ্টা
- Billing Support: ১ – ২৪ ঘণ্টা
* টেকনিক্যাল সাপোর্টের জন্য অবশ্যই টিকেট ওপেন করতে হবে।
09 আইনগত ব্যবস্থা ও পরিবর্তন
Our Hooster সার্ভার ব্যবহার করে কোনো অপরাধ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষ যেকোনো সময় কোনো নোটিশ ছাড়াই এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে।